ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৭ বার
ক্রিকেটের যে টুর্নামেন্টই হোক না কেন, ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখতেই হবে। সেই ধারাবাহিকতাই যেন দেখা যাচ্ছে হংকং সিক্সেস টুর্নামেন্টে। সর্বশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল।

সাবেক ও বর্তমানদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে।

টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা দুই দল মুখোমুখি হবে আগামী ৯ নভেম্বর। ম্যাচটি হবে হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে।ভারতের দলে নেতৃত্ব দেবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। ভারতের হয়ে খেলবেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।

আর পাকিস্তানের নেতৃত্বে থাকছেন পেসার আব্বাস আফ্রিদি।১২ দলের এই টুর্নামেন্ট ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে ভারত-পাকিস্তানের আরেক সঙ্গী কুয়েত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের দুই সঙ্গী হচ্ছে হংকং ও শ্রীলঙ্কা।

৭ থেকে ৯ নভেম্বরের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৯টি।প্রত্যেক দলে ৬ জন করে ক্রিকেটার খেলবেন। উইকেটরক্ষক বাদে সবাইকে বল করতে হবে। তাই একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

আপডেট টাইম : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫