ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিশ্বকাপ ফাইনালে হারা উত্তরসূরীদের জন্য মেসির বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে আর্জেন্টিনার যুবাদের স্বপ্নভঙ্গ হয়েছে। টুর্নামেন্টজুড়েই ফেভারিট ছিল আর্জেন্টিনা। টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা দলটি ধাক্কা খেয়েছে ফাইনালে এসে। উত্তরসূরীদের এই হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি তাদেরকে মাথা উঁচু রাখতে বললেন।

আজ সোমবার (২০ অক্টোবর) ফাইনালে চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে ইয়াসির জাবিরির জোড়া গোলে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে মরক্কো।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম রানার্স-আপ হওয়া আর্জেন্টাইন যুবাদের বার্তা দেন মেসি। নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে দলটিকে উৎসাহ জানিয়ে মেসি লেখেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা দারুণ এক টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপটা দেখতে, তারপরও তোমরা যা কিছু আমাদের উপহার দিয়েছো, সেটা আনন্দের এবং গর্বের বিষয়। তোমরা যেভাবে নীল-সাদা জার্সির মর্যাদা রক্ষা করেছো, তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’

ডিয়েগো প্লাসেন্তের অধীনে টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলছে আর্জেন্টিনার যুবারা। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শিরোপা জেতা মেসি শুরু থেকেই এ বছরের আসরে দলটির পাশে ছিলেন। দলের এমন স্বপ্নভঙ্গের পরও তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিলেন রেকর্ড আট বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে হারা উত্তরসূরীদের জন্য মেসির বার্তা

আপডেট টাইম : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫