ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভারত ম্যাচকে সামনে রেখে হামজার বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৯২ বার

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের বেশকিছু ছবি পোস্ট করেছেন হামজা। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম তেমনটা হয়নি। কিন্তু বরাবরের মতোই বাংলাদেশ এবং দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত। এই বিরতি থেকে অনেক ইতিবাচক বিষয় নেওয়ার আছে। নভেম্বরে দেখা হবে ইনশাআল্লাহ।’

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। গত মার্চে ভারত থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফেরে তারা। সে ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর বাংলাদেশের হয়ে আরও তিনটি ম্যাচে মাঠে নামেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সবশেষ হংকংয়ের মাঠে পয়েন্ট ভাগ করেছে বাংলাদেশ। নভেম্বরে ভারতের পর ২০২৬ সালের মার্চে ফিরতি লেগে সিঙ্গাপুরের মাঠে খেলতে যাবে তারা। ভারতের মতো সে ম্যাচটিও কেবলমাত্র আনুষ্ঠানিকতার। বাছাইপর্ব থেকে বিদায় নিলেও পরবর্তী দুটি ম্যাচেই জিততে মুখিয়ে বাংলাদেশ। ফেসবুক বার্তায় যেন সেটাই বোঝাতে চাইলেন হামজা।

হংকংয়ের বিপক্ষে সবশেষ দুটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। হোম ম্যাচে হামজার দুর্দান্ত গোলে শুরুতে লিড নিলেও লাভ হয়নি। ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় হংকং। এরপরও মাঝে স্বাগতিকরা দুটি গোল করায় ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তের গোলে কপাল পুড়েছে বাংলাদেশের। হেরে যায় ৪–৩ গোলে। এরপর হংকংয়ের মাঠেও জেগেছিল হারের শঙ্কা। অবশ্য পিছিয়ে থেকেও রাকিবের গোলে পয়েন্ট নিয়ে ফেরে বাংলাদেশ। এই ম্যাচের আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে কাজে লাগাতে চাইবে সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তি বাড়ানো দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভারত ম্যাচকে সামনে রেখে হামজার বার্তা

আপডেট টাইম : ১১:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫