ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৩৮ বার
মায়ামিতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে লিওনেল মেসি ছাড়াই জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ৩১তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের দারুণ সমন্বয়ে তৈরি হওয়া সুযোগটি লো সেলসোর বাঁ পায়ের নিখুঁত শটে পরাস্ত হন ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কনত্রেরাস।

ইন্টার মায়ামির তারকা মেসি গ্যালারি থেকে সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন। তার অনুপস্থিতিতেও ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে ভেনেজুয়েলাকে খুব একটা সুযোগই দেয়নি দলটি।

৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাত্র ১৫ হাজার দর্শক।

তবে উপস্থিত সমর্থকরা উপভোগ করেছেন আর্জেন্টিনার দারুণ ছন্দে খেলা এক ম্যাচ।ডানপাশে নাহুয়েল মোলিনার দাপট, সামনে আলভারেজ ও মার্টিনেজের ধারাবাহিক হুমকিতে বারবার বিপদে পড়েছে ভেনেজুয়েলা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি স্কালোনির শিষ্যরা।

ফ্লোরিডা সফরে এটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

আগামী মঙ্গলবার ফোর্ট লডারডেলে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচটি মূলত নির্ধারিত ছিল শিকাগোর সোলজার ফিল্ডে, কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক অভিবাসন সংক্রান্ত নীতির কারণে সেটি স্থানান্তর করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়

আপডেট টাইম : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫