ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

২ তারকাকে বাদ রেখে দল দিল অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার

এ মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। ওই দুই সিরিজের জন্য দল জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অফ ফর্মের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্নাশ লাবুশেন। ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল দিয়েছে সিএ। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অভিজ্ঞ লাবুশেনের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশো।

শেষ দশ ওয়ানডে ইনিংসে লাবুশেনের সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। লাবুশেন এখন ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলছেন। রেনশো ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’- এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন। ২০২১ সালের নভেম্বর থেকে তিনি ৫০ ওভারের ফরম্যাটে ৪৮.৬৮ গড়ে রান করেছেন। আছে ছয়টি সেঞ্চুরি।

দীর্ঘ বিরতির পর মিচেল স্টার্ক ফিরেছেন আবারও দলে। গত নভেম্বরের পর প্রথমবার ওয়ানডে খেলবেন। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রথম ম্যাচে থাকছেন না। তার জায়গায় দলে থাকবেন জশ ইংলিস। ম্যাক্সওয়েল এখনও সুস্থ হননি। ক্যামেরন গ্রিনকে রাখা হয়েছে শুধু ওয়ানডে সিরিজের জন্য।

অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছি। কিছু খেলোয়াড়কে পরবর্তীতে বিশ্রাম দেওয়া হবে, কারণ আমরা একদিকে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি, অন্যদিকে টেস্ট মৌসুমের কথাও ভাবছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

২ তারকাকে বাদ রেখে দল দিল অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫