ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সাকিবের পর সাউদিকে টপকে বিশ্বরেকর্ড মোস্তাফিজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১২৮ বার

সাকিব আল হাসানকে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

অবসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউই পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ তার চেয়ে ৩ ডট বলে পিছিয়ে ছিলেন।

আফগানদের বিপক্ষে ৭টি ডট দিয়ে কিউই পেসারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটি এখন নিজের দখলে নিলেন ফিজ। এ রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করে। ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে মোস্তাফিজের ডট ১১৪২।

তবে উইকেটসংখ্যায় এখনো মোস্তাফিজের চেয়ে এগিয়ে রয়েছেন সাউদি। তাকে পেছনে ফেলতে অবশ্য আর মাত্র ১৩ উইকেট প্রয়োজন বাংলাদেশ পেসারের। ১৫২ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সেরা শিকারি টাইগার পেসার। ১০৫ ম্যাচে ১৭৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সাকিবের পর সাউদিকে টপকে বিশ্বরেকর্ড মোস্তাফিজের

আপডেট টাইম : ০৬:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫