ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

কুৎসিত দিন দেখানো’ ভারতকে নির্বাসনের দাবি পাকিস্তানের সাবেক ক্রিকেটারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৬ বার

৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে খেলার চেয়ে নাটকই বেশি আলোচনায় এখন। শিরোপা জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। গতকাল রবিবারের এই ঘটনাকে ক্রিকেটের জন্য ‘কুৎসিত দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ বলেছেন, ‘এসিসি চেয়ারম্যানের থেকে ট্রফি এবং পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। নিঃসন্দেহে ওদের নির্বাসিত করা উচিত আইসিসির। অন্য কোনো খেলা হলে সহজেই বিষয়টির সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসির চেয়ারম্যান, সিইও, সিএফও, বাণিজ্যিক বিভাগের প্রধান এবং প্রতিযোগিতা বিভাগের প্রধানেরা সকলেই ভারতীয় হওয়ায় নির্বাসনের সম্ভাবনা কম।’

ক্ষোভ উগড়ে দিয়ে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘ক্রিকেটের কুৎসিত দিন। একটা ভদ্রলোকের খেলার সংস্কৃতির বিরোধী কাজ করেছে ভারতীয়রা। তা-ও আবার দিনের আলোয় সকলের সামনে।’

রবিবারের ঘটনা ভারতীয় দলকেই বহুদিন তাড়া করে বেড়াবে বলে মনে করেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এই অলরাউন্ডার বলেছেন, ‘ক্রিকেটারেরা কতটা পরিশ্রম করেছে দেখুন। গরমের মধ্যে খেলেছে, কঠোর পরিশ্রম করেছে। এ সব কিসের জন্য? ট্রফি জিততে। তার পরে ওরা ট্রফি নিতেই এল না। আজ হয়তো বিষয়টা নিয়ে ওরা ওদের মতো করে উৎসব করছে। তবে কয়েক বছর পরে এই ঘটনা ওদের কুরে কুরে খাবে।’

ফাইনালে জয় নিশ্চিত করার পর ভারত জানিয়ে দিয়েছিল তারা নকভির কাছ থেকে পুরস্কার নেবে না। কই সঙ্গে অনুরোধ করেছিল, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি তাদের ট্রফি দিন। তবে এসিসি কর্তারা সেটি নিয়ে আলোচনা করে ফিরিয়ে দেন ভারতের অনুরোধ।

নকভি পুরস্কার দেওয়ার জন্য মাঠেই অপেক্ষা করছিলেন। তবে সেখানে যায়নি ভারতের ক্রিকেটাররা। শেষমেশ আর পদকই নেওয়া হয়নি ভারতের। পরে অবশ্য ট্রফি ছাড়াই উদযাপন করেছে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

কুৎসিত দিন দেখানো’ ভারতকে নির্বাসনের দাবি পাকিস্তানের সাবেক ক্রিকেটারের

আপডেট টাইম : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫