ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮ বার

৮ দল নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের। রাজনৈতিক বৈরিতার কারণে আসরে অংশ নিতে যাওয়া পাকিস্তান অবশ্য ভারতের মাঠে খেলবে না। তাদের ম্যাচগুলো হবে শ্রীলংকায়।

স্বাগতিক ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাদে নারী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি ৬টি দল হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, তাই এই মুহূর্তে শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের ঝালাই করতে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি (তারিখ-ম্যাচ-ভেন্যু-সময়)

২ অক্টোবর—বাংলাদেশ বনাম পাকিস্তান—কলম্বো—দুপুর সাড়ে ৩টা

৭ অক্টোবর—বাংলাদেশ বনাম ইংল্যান্ড—গুয়াহাটি—দুপুর সাড়ে ৩টা

১০ অক্টোবর—বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড…গুয়াহাটি…দুপুর সাড়ে ৩টা

১৩ অক্টোবর—বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা—বিশাখাপত্তনম—দুপুর সাড়ে ৩টা

১৬ অক্টোবর—বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া—বিশাখাপত্তনম—দুপুর সাড়ে ৩টা

২০ অক্টোবর—বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা—ডি ওয়াই পাতিল—দুপুর সাড়ে ৩টা

২৬ অক্টোবর—বাংলাদেশ বনাম ভারত—ডি ওয়াই পাতিল—দুপুর সাড়ে ৩টা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

আপডেট টাইম : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫