ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটিং ধসে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৫ বার
ফাইনালে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষটায় ছন্দটা ধরে রখাতে পারল না। সেই সুযোগটা কাজে লাগাল ভারত। দুর্দান্ত কামব্যাকে পাকিস্তানকে ১৪৬ রানে আটকাল তারা।

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৮৪ রানের সংগ্রহ এনে দেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। যার মূল কৃতিত্ব ফারহানের। ১৫০.০০ স্ট্রাইক রেটে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটির ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।ফারহানের আউটের পরেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। ভারতের তিন স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব পাকিস্তানের ব্যাটিং অর্ডার দেন ধসিয়ে। ২২ রানের ব্যবধানে একটা সময় ৭ উইকেট হারিয়ে বসে তারা।

যার মধ্যে ৪টিই নেন চায়নাম্যান কুলদীপ।এমন বালির বাঁধের মতো ভেঙে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত ১৪৬ রানের সংগ্রহ পেয়েছে। অথচ ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৭ রান করেছিল তারা। অলআউট হওয়ার আগে শেষ ৪৩ বলে মাত্র ৩৯ রান করতে পেরেছে পাকিস্তান। মোট রানের ১০৩ রান এসেছে দুই ওপেনারের কাছ থেকে।

শাহিবজাদার ৫৭ রানের বিপরীতে ৪৬ রান করেছেন ফখর। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ অক্ষর ও বরুণ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাটিং ধসে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

আপডেট টাইম : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫