ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

৩ ম্যাচে ৫ গোলের পর গোলশূন্য মেসি, ড্রয়ে থামল মায়ামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার

লিওনেল মেসির দুর্দান্ত গোলের ধারা অবশেষে থামল। রবিবার এমএলএসে টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

আর্জেন্টাইন সুপারস্টার মেসি এর আগে টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন। দুর্দান্ত ফর্ম নিয়েই টরন্টোর মাঠে নেমেছিলেন তিনি।

ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে গোলশূন্য থাকেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেড করে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে ৬০ মিনিটে সমতায় ফেরে টরন্টো, গোল করেন জর্জি মিহাইলোভিচ।

শেষদিকে মেসিকে দু’বার গোল বঞ্চিত করেন জনসন।ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। আমাদের সবচেয়ে বেশি সুযোগ ছিল। হয়তো দ্বিতীয়ার্ধের ১০-১৫ মিনিট আমরা কিছুটা বিভ্রান্ত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত খেলা নিয়ন্ত্রণে ছিল।আমি মনে করি তাদের গোলরক্ষকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।’
২৪ ম্যাচে ২৩ গোল করে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ড্রয়ের ফলে ৫৬ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা সাত পয়েন্টে পিছিয়ে থাকলেও দুটি ম্যাচ হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

৩ ম্যাচে ৫ গোলের পর গোলশূন্য মেসি, ড্রয়ে থামল মায়ামি

আপডেট টাইম : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫