ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াইয়ের মতো। এই ম্যাচে যারা হেরে যাবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জয় পাবে তারা চলে যাবে ফাইনালে।

দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশে থাকতে পারেন ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব ওপেনিংয়ে টানা তিন ম্যাচে শূন্য করার পর তাকে ওপেনিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ফখর-ফারহান ওপেনিং জুটিতে তুলনামূলক ভালো করছেন।

পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। অধিনায়ক সালমান আগার ব্যাটে রান নেই। মোহাম্মদ হারিস ধারাবাহিকভাবে অধারাবাহিক। তার ব্যাটিং অর্ডারও অনেকটা অধারাবাহিক। কখনো টপ অর্ডারে, কখনো খেলেন লোয়ার মিডল অর্ডারে। বাংলাদেশের বিপক্ষে তিনি কোথায় খেলেন, সেটাই দেখার বিষয়।

গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানকে বাঁচিয়েছিলেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। চার চারে ৩০ বলে অপরাজিত ৩২ রান করেছিলেন তালাত। আর নেওয়াজ মাঠ ছাড়েন তিনটি করে চার ও ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৮ রান করে।

আজ সাইমকে না খেলালে মিডল অর্ডারে খুশদিল শাহ বা হাসান নেওয়াজকে খেলাতে পারে পাকিস্তান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফের খেলা অনেকটাই নিশ্চিত। বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে খেলবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে তো আবরার আহমেদ আছেনই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ,  হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫