ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের, একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার

পাকিস্তানের সুপার ফোরের যাত্রাটা মোটেও ভালো হয়নি। ভারতের কাছে হেরে দলটা চলে গেছে খাদের কিনারে। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটা না জিতলেই বেজে যেতে পারে বিদায়ঘণ্টা। ফলে সালমান আলী আগার দলের জন্য এই ম্যাচ রীতিমতো বাঁচা মরার লড়াই।

এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। তার কারণ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা। সে ম্যাচে পাকিস্তান লড়াই করেছে বটে। কিন্তু একাদশ নিখুঁত ছিল কি না, তা নিয়ে আলোচনা, সমালোচনা আছে বেশ। যার ফলে আজকের ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসতে পারে।

এবারের টুর্নামেন্টে পাকিস্তান শুরু থেকেই একাদশ নিয়ে থিতু হতে পারছে না। প্রতি ম্যাচে পরিবর্তন আসছেই। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে হাসান নওয়াজকে জায়গা হারাতে হয়েছিল।

তবে তার জায়গায় যিনি এসেছেন, সেই হুসেইন তালাতের পারফর্ম্যান্সও দলের খেলায় ইতিবাচক নয়, নেতিবাচক প্রভাবই ফেলেছিল। ফলে তাকে আজ একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। দলে ফিরতে পারেন হাসান নওয়াজ।

এদিকে পাকিস্তান এই ম্যাচে বাড়তি স্পিনারও খেলাতে পারে। সেক্ষেত্রে দলে আসতে পারেন সুফিয়ান মুকিম। অফ ফর্মে থাকা শাহীন আফ্রিদি জায়গা হারাতে পারেন একাদশ থেকে।

সম্ভাব্য একাদশ–
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের, একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন

আপডেট টাইম : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫