ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভারতীয় ক্রিকেটকে ‘অপমানিত’ করেছেন সাহিবজাদা ফারহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে অর্ধশতক পূর্ণ করার পর এক অভিনব ভঙ্গিতে উদযাপন করেন। রবিবার দুবাইয়ে অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে পঞ্চাশ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে তিনি ডাগআউটের দিকে তাকিয়ে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভারতীয়রা সমালোচনায় মেতেছেন এই উদযাপনের। কারণ এই উদযাপন নাকি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলার দিকে ইঙ্গিত করেছে। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয় পর্যটক। ফারহানের বন্দুক চালানোর ভঙ্গিকে অনেকে সংবেদনশীল পরিস্থিতিকে উসকে দেওয়া বলে মন্তব্য করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের রাজনৈতিক মহলেও সমালোচনা ওঠে। মহারাষ্ট্রে বিরোধী দলগুলো বিসিসিআই ও বিজেপিকে দায়ী করে।

শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এক্সে লিখেছেন, ‘সাহিবজাদা ফারহান প্রমাণ করে দিলেন পাকিস্তানি জঙ্গিরা পেহেলগামে কীভাবে ২৬ নিরপরাধকে হত্যা করেছিল। অর্ধশতক পূর্ণ করেই ব্যাটকে এ কে-৪৭ বানিয়ে ছুটিয়ে দিলেন। এটা ভারতের ক্রিকেটের জন্য অপমান।’

ম্যাচের আগেই উত্তেজনা ছিল তুঙ্গে। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয়বারের মতো পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। গ্রুপ পর্বের ম্যাচেও ভারতীয়রা হাত মেলাননি। সেই জয়ে সূর্যকুমার পেহেলগামের নিহতদের ও সেনাদের প্রতি জয় উৎসর্গ করেছিলেন।

অন্যদিকে, রাজনৈতিক পর্যায়ে পেহেলগাম হামলায় নিহতদের পরিবার ও বিরোধী দলগুলো পাকিস্তানের সঙ্গে খেলা বয়কটের দাবি তোলে। তবে কেন্দ্রীয় সরকার বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয়, যদিও দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখার নীতি বহাল রাখে।

ফারহানের বিতর্কিত উদযাপন আড়াল করে দিয়েছে তার ব্যাটিং পারফরম্যান্সকেও। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন। তাতে ভর করেই পাকিস্তান পেয়েছিল ১৭১ রানের পুঁজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভারতীয় ক্রিকেটকে ‘অপমানিত’ করেছেন সাহিবজাদা ফারহান

আপডেট টাইম : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫