ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ভারত-পাকিস্তানের অধিনায়ক আজ হ্যান্ডশেক করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার

গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা হয় ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে টসের পর এবং খেলা শেষে ইচ্ছে করেই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি ভারতীয় ক্রিকেটাররা। সেই ম্যাচে হ্যান্ডশেক করা নিয়ে অনেক বিতর্ক হয়।

হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলা হয়, এশিয়া কাপ বয়কটের হুমকি, এক ঘণ্টা দেরিতে আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামা- পাকিস্তানের ক্রিকেট সম্ভাব্য সবরকম পরিস্থিতিই দেখেছে। এতকিছুর পরেও হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটেনি।

টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে আজ আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। সমীকরণ মিললে চলতি আসরে তৃতীয়বার মুখোমুখি হতে পারে দুই দল। যে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী রোববার, দুই দলই এশিয়া কাপের ফাইনালে উঠলে।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা বোঝা গেছে। ভারতের বিরুদ্ধে তো বটেই, ওমান এবং আমিরাতকে হারাতেও সালমান আঘাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ভারতের বিপক্ষে শেষ ৫ ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর তাই আজকের ম্যাচে পাকিস্তানকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আজকের ম্যাচে ভারতীয়রা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করবেন তো? পরিস্থিতি বলছে, আজকের ম্যাচেও দুই দলের অধিনায়ক বা ক্রিকেটারদের হ্যান্ডশেক করার সম্ভাবনা কম। আর সেটা নিয়ে এশিয়া কাপে নতুন কোনো নাটক মঞ্চস্থ হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তানের অধিনায়ক আজ হ্যান্ডশেক করবেন

আপডেট টাইম : ০৫:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫