ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হ্যান্ডশেক বিতর্ক ক্ষমা চাননি পাইক্রাফট, উল্টো তথ্য দিতে হবে পাকিস্তানকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ বার

হ্যান্ডশেক বিতর্ক থেমেও যেন থামছে না। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামার আগে আইসিসিকে মেইল করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দাবি জানায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বহিষ্কার। ম্যাচের নির্ধারিত সময়েও মাঠে আসেনি। ওই নাটক অবশ্য থেমে যায় রাতেই।

কিন্তু হ্যান্ডশেক বিতর্ক চলতেই থাকে। আমিরাতের বিপক্ষেও ম্যাচ রেফারি হিসেবে ছিলেন পাইক্রাফট। পাকিস্তান দাবি করছে, দক্ষিণ আফ্রিকান এই রেফারি ক্ষমা চেয়েছেন। তাই পাকিস্তান খেলতে রাজি হয়েছে। একদিন পর এসেছে উল্টো তথ্য। একাধিক মিডিয়া জানিয়েছে, ক্ষমাই চাননি পাইক্রাফট।

ভারতের টাইমস অব ইন্ডিয়া আইসিসির এক উচ্চপদস্থ সূত্রের বরাতে জানিয়েছে, অমন কিছু হয়নি। বরং পাকিস্তানকে এখন ব্যাখা দিতে হবে। আইসিসিও পাইক্রাফটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। পাইক্রাফট পাকিস্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি শুধুমাত্র মিটিয়েছেন। তিনি কোনও ক্ষমা চাননি। এমনকি তার বিরুদ্ধে কোনও রকমের নিয়ম ভাঙার প্রমাণও মেলেনি।

রবং আইসিসি সূত্রের খবর, পাইক্রাফটের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, তা নির্ভর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে নিয়ে নতুন কী তথ্য দেয়, তার উপর।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, পাইক্রাফট ক্ষমা চাননি। তিনি শুধু জানান, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। নিজের অবস্থান স্পষ্ট করেন সালমান আগার কাচে। সেটিকেই পাকিস্তান ‘ক্ষমা প্রার্থনা’ হিসেবে চালিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। আঘার কাছে। আর সেটাই ‘ক্ষমাপ্রার্থনা’ বলে প্রচার করছে পিসিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হ্যান্ডশেক বিতর্ক ক্ষমা চাননি পাইক্রাফট, উল্টো তথ্য দিতে হবে পাকিস্তানকে

আপডেট টাইম : ০৭:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫