ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার

এশিয়া কাপের স্বপ্ন জিইয়ে রাখতে বিকল্প ছিল না জয়ের। আফগানিস্তানের বিপক্ষে ভুল করেনি বাংলাদেশ দল। টাইগাররা প্রত্যয় দেখিয়েছেন, সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন আফগানদের হারিয়ে। তাতে আরও একটি লাভ হয়েছে। এখানেও রশিদ খানদের দল লিটন ব্রিগেডের কাছে হেরেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসি র‌্যাংকিং হালনাগাদের পর সুখবরটি পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের রেটিং এখন ২২২। সমান রেটিং নিয়ে ১০ নম্বরে নেমে গেছে আফগানিস্তান। পয়েন্টের দিক থেকে আফগানদের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। টাইগারদের পয়েন্ট যেখানে ১২ হাজার ২২৩, আফগানদের পয়েন্ট সেখানে ৮ হাজার ২১৩। আফগানদের হারানোর আগেও ১০ নম্বরে ছিল বাংলাদেশ। এবার সেখানেই আফগানদের ঠেলে নয়ে উঠেছে লিটনরা।

বাংলাদেশ ও আফগানিস্তানের উঠানামা ছাড়া টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন হয়নি। সর্বোচ্চ ২৭১ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। অস্ট্রেলিয়া ২ নম্বরে। তিনে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭। চারে নিউজিল্যান্ড। ৫ নম্বরে দক্ষিণ আফ্রিকা। ৬-এ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ২৩২ রেটিং নিয়ে আছে সাতে। সমান রেটিং নিয়ে ৮ নম্বরে পাকিস্তান।

দলীয় উন্নতির মতো ব্যক্তিগত সাফল্যও এসেছে। বুধবার আইসিসির হালনাগাদে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই এখন সবার উপরে।

তানজিদের মতো ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকের আলী অনিকেরও। ৩ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটারদের মধ্যে অবনতি হয়েছে অধিনায়ক লিটন দাস, পারভেজ হোসেন ইমনের। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে তানজিম হাসান সাকিবের। ৫ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন তানজিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫