ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯ বার

এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হংকংকে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ; নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরে খেলা কঠিন হয়ে গেছে।

আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি টাইগারদের জন্য ‘অঘোষিত’ ফাইনালের মতো। সেই ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

শুধু জয় পেলেই হবে না, রানরেটের জটিল সমীকরণও মেলাতে হবে।

আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের জন্য। যদি শ্রীলংকার বিপক্ষেও আফগানিস্তান হারে, তাহলে তাদের মোট পয়েন্ট হবে ২, আর বাংলাদেশের ৪। ফলে নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ।

আর যদি শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তাহলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন নেট রানরেটের হিসাব সামনে আসবে। সেটা নির্ভর করছে, বাংলাদেশ কত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারবে সেটার ওপর। এই ম্যাচের পর জানা যাবে সেই সমীকরণ।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা হারলে বাংলাদেশের সামনে আরো একটা পথ খোলা থাকবে। সেক্ষেত্রে হংকংয়ের কাছে শ্রীলংকাকে হারাতে হবে। তাহলে শ্রীলংকা ও হংকংয়ের পয়েন্ট ২ হবে, আর ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে বাস্তবে এটার সম্ভাবনা খুবই কম।

আর যদি শ্রীলংকা ক্রিকেট দল আফগানিস্তানের কাছে হারে, এবং হংকংয়ের বিপক্ষে জেতে তাহলে শ্রীলংকার সঙ্গে নেট রানরেটের হিসাব হবে বাংলাদেশের। তখন এক্স ফ্যাক্টর হবে বাংলাদেশ কত ব্যবধানে আফগানিস্তানকে হারায় সেটা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫