ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস যাহের আলভীর দিল্লিতে শুক্রবার তিরঙ্গা মিছিলের ডাক ককরোচ পার্টির, হাইকোর্টের সম্মতি মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, তালিকাভুক্ত ৩৩৮ এজেন্সি প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি ডিজি ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ কমিটির সভাপতি কায়সার কামাল খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৬ বার

এশিয়া কাপ টি-টুয়েন্টি ম্যাচের আগে আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই, ভারতের জয়। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দলভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক। বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’

পেহেলগামে হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। তা স্মরণ করে সশস্ত্র বাহিনীকে জয় উৎসর্গ করলেন সূর্যকুমার। বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এই জয়টি আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা প্রচুর সাহসিকতা দেখিয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা আমাদেরকে অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই। কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসি সেনাবাহিনীর পাশেও রয়েছি।’

ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। খেলা শেষে তিনি বলেন, ‘দল হিসাবে পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্ববোধ করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস যাহের আলভীর

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

আপডেট টাইম : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫