ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বিশ্বরেকর্ড গড়ে দলকে জেতালেন সাকিব, হলেন ম্যাচসেরাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১০০ বার

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে অবশেষে একটা ম্যাচ জেতানো পারফরম্যান্স দিলেন সাকিব আল হাসান। বল হাতে গড়েছিলেন বিশ্বরেকর্ড, এরপর ব্যাট হাতে দরকারি রান তুলে ফ্যালকনসকে ৭ উইকেটের জয় এনে দিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তাতে তিনি বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও।

শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান। শুরুতেই ইতিহাস গড়েন সাকিব। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (২৬ বলে ৩০) আউট করে পূর্ণ করেন ৫০০ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল প্রথম কোনো বাঁহাতি বোলারের ৫০০ উইকেট। ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

এদিকে এই ৫০০তম উইকেট আরও এক বিশ্বরেকর্ড তুলে দেয় তার হাতে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০ রান ও ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

১৭তম ওভারে ফের বল হাতে এসে সাকিব আঘাত হানেন আরও দুইবার। ফিরিয়ে দেন কাইল মেয়ার্সকে (১৮ বলে ১৩) এবং নাভিন বিদাইসিকে (১)। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ১১ রানে ৩ উইকেট। সঙ্গে ক্যারিয়ারে উইকেট সংখ্যা বেড়ে হয় ৫০২। জেডেন সিলস, সালমান ইরশাদ ও শামার স্প্রিংগার নেন একটি করে উইকেট।

১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ফ্যালকনস জয় পায় ১৯.৪ ওভারে। কারিমা গোর শান্ত ইনিংস খেলেন, ৪৭ বলে খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ওপেনিংয়ে জুয়েল অ্যান্ড্রু (২৮ বলে ২৮) ও রাহকিম কর্নওয়াল (১৩ বলে ১৬) এনে দেন ভালো সূচনা। এরপর দ্রুত রান তুলে দলকে এগিয়ে দেন সাকিব। ১৮ বলে ২৫ রানের ইনিংসে তিনি মারেন একটি চার ও দুটি ছক্কা।

শেষ পর্যন্ত ফ্যালকনস ৭ উইকেটে জেতে এবং ম্যাচের নায়ক হয়ে ওঠেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৪৪তম ম্যাচসেরার পুরস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বিশ্বরেকর্ড গড়ে দলকে জেতালেন সাকিব, হলেন ম্যাচসেরাও

আপডেট টাইম : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫