ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

এবারও খেলেননি মেসি, মায়ামিকে বাঁচালেন এক আর্জেন্টাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮৯ বার

চোটের কারণে লিওনেল মেসির ম্যাচ মিস করা এখন খুবই স্বাভাবিক ঘটনা। মূল একাদশ তো দূরে থাক, বদলি হিসেবেও তাঁকে খুব একটা দেখা যায় না। আবারও আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে টানা দুই ম্যাচে পেল না ইন্টার মায়ামি। মেসিবিহীন মায়ামিকে আজ কোনোরকমে বাঁচালেন এক আর্জেন্টাইন।

বাংলাদেশ সময় আজ ভোরে অডি স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি খেলেছে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। চোটের কারণে এবারও ছিলেন না মেসি। শুরুতে গোল হজম করা মায়ামিকে বাঁচালেন বালতাসার রদ্রিগেজ। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ ফুটবলার মূলত সুপার সাব হিসেবেই কাজ করেছেন। ডিসি ইউনাইটেড-ইন্টার মায়ামি ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

ডিসি ইউনাইটেডের বিপক্ষে আজ অনেক পরিবর্তনই নিয়ে আনেন কোচ হাভিয়ের মাশচেরানো। চোটে পড়ায় মেসি ও জর্দি আলবা খেলতে পারেননি। সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলও ছিলেন না শুরুর একাদশে। শুরুর একাদশে আক্রমণভাগে তাদিও আলেন্দে ও ফাফা পিকাল্ট খেলেছেন। মাঝমাঠে ছিলেন নোয়া অ্যালেন, তেলাস্কো সেগোভিয়া, দাভিদ রুইজরা। রক্ষণোগে টমাস আভিলেসের সঙ্গে খেলেছেন রায়ান সেইলর ও গঞ্জালো লুজান। শুরুর একাদশে একগাদা পরিবর্তন নিয়ে খেলতে গিয়ে হিমশিম খাচ্ছিল ইন্টার মায়ামি। ১৩ মিনিটেই গোল হজম করে বসে মায়ামি। মাত্তি পেলতোলার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন ডিসি ইউনাইটেডের স্ট্রাইকার জ্যাকসন হপকিন্স।

প্রথমার্ধ ডিসি ইউনাইটেড শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর বেশ কয়েকটি পরিবর্তন আনে ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে রুইজকে বসিয়ে নামানো হয় রদ্রিগেজকে। প্রথমার্ধ বেঞ্চে বসে কাটানো ডি পল ও সুয়ারেজকে ৫৬ ও ৬৩ মিনিটে নামানো হয় মাঠে। পরিবর্তন আনার সুফল দ্রুত পায় মায়ামি। ৬৪ মিনিটে ডি পলের কর্নার থেকে ক্রস রিসিভ করেন রদ্রিগেজ। এরপর ডান পায়ের শটে সমতাসূচক গোল করেন রদ্রিগেজ। পরবর্তীতে লুইস সুয়ারেজ, বেঞ্জামিন ক্রেমাশ্চিরা ইন্টার মায়ামিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে ফিনিশিং দুর্বলতা, প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোলই করতে পারেনি মায়ামি। শেষ পর্যন্ত ডিসি ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

১-১ গোলে ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচে ইন্টার মায়ামি। ২৫ ম্যাচে ১৩ জয়, ৭ ড্র ও ৫ হারে তাদের পয়েন্ট ৪৬। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৪। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, ন্যাশভিল ও অরলান্ডো সিটির পয়েন্ট ৫২, ৫০ ও ৪৭। পয়েন্ট টেবিলের প্রথম চারটি দলই ২৮টি করে ম্যাচ খেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

এবারও খেলেননি মেসি, মায়ামিকে বাঁচালেন এক আর্জেন্টাইন

আপডেট টাইম : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫