ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২০১ বার

ভুটানকে হারিয়েই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারায় লাল-সবুজরা। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড আলপি আক্তার দু’টি এবং সুরভী আকন্দ প্রীতি একটি গোল করেন। ভুটানের পক্ষে এক গোল শোধ দেন ফরোয়ার্ড রিনজিন দেমা ছোদেন।
ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেললেও ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর দশ মিনিট পর্যন্ত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। চার মিনিটে ভুটানের কুয়েনদেন সোনামের আচমকা শট কোনমতে ফেরান বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রানী রায়। ফিরতি বল ক্লিয়ার করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। এরপর ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে মোমিতা খাতুনের শট ভুটানের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলপি আক্তান শট নিলে তা ঠেকান ভুটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। ম্যাচের ২০ মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি বক্সের কাছাকাছি পেয়ে যান সুরভী আকন্দ প্রীতি। বল নিয়ে বক্সে ঢুকে ভুটানের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। পাল্টা আক্রমণে বিপদ জনক হয়ে ওঠে ভুটান। ভুটানের দূরপাল্লার শট ঝাপিয়ে ঠেকান মেঘলা রানী। এরপর দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ডি বক্সের কাছে গিয়ে খেই হারাচ্ছিল দুই দলের আক্রমণগুলো। ম্যাচের ২৮ মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল পেয়ে ভুটানের বক্সের ভেতর ঢুকে শট নেন আলপি আক্তার। আলপির জোড়ালো শট ঝাপিয়ে পড়ে ঠেকান ভুটানের গোলরক্ষক ওয়াংমো। ৩৪ মিনিটে বাংলাদেশকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে ভুটান। মামনি চাকমার কর্নারের বলে হেড করেন আলপি আক্তার। তবে গোললাইন থেকে তা ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। ফিরতি বলে সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৭ মিনিটে বক্সের ভেতর বিপদজনক অবস্থানে বল নিয়ে ঢুকে যান আলপি আক্তার। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। ৩৯ মিনিটে ভুটানের তিন ফুটবলারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন উম্মে কুলসুম। তার বাকানো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। ৪২ মিনিটে বাংলাদেশকে গোল বঞ্চিত করে ক্রসবার। ফাতেমা আক্তারের ডিফেন্স চেরা পাস থেকে বল পান সুরভী আকন্দ প্রীতি। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করার সময়ে (৪৫+৩ মিনিট) ডেডলক ভাঙ্গেন সুরভী আকন্দ প্রীতি। আলপি আক্তারের উচু করে বাড়ানো বল পেয়ে যান তিনি। গোলরক্ষক এবং ভুটানের দুই ফুটবলারও এগিয়ে আসলে জটলার মধ্য থেকে হেডে বল জালে জড়ান প্রীতি (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৮ মিনিটে বদলি নামা ইয়ারজান বেগমের শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক ওয়াংমো। ৫৪ মিনিটে বুলেট গতির শটে দলের ব্যবধান দ্বিগুন করেন আলপি আক্তার। গোলের যোগনদাতা ফাতেমা আক্তার। ফাতেমার ডিফেন্সচেড়া পাস থেকে বল নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন আলপি (২-০)। ম্যাচের ৫৯ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দলের হয়ে প্রথম গোল করা সুরভী আকন্দ প্রীতি। ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটান। এসময় বক্সের বাঁ প্রান্ত থেকে শট নেন ভুটানের কুয়েনদেন সোনাম। তবে সেই শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা। শট ফিরিয়ে দিলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। ফিরতি বলে রিনজিন দেমা ছোদেন গোল করে ব্যবধান কমান (১-২)। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৬৪ মিনিটে বক্সের ভেতর বাংলাদেশের মামনি চাকমা ক্রস দেন পুর্নিমা মারমাকে। তার জোড়ালো শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন আলপি আক্তার। কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে আলতো টোকায় জালে জড়ান আলপি (৩-১)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশি ফ্যাশন ট্রেন্ড
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশের

আপডেট টাইম : ১১:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫