ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ওয়ানডে র‍্যাংকিংয়ে ফের শীর্ষে মহারাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১২৭ বার

২১ মাস পর আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন কেশব মহারাজ। আইসিসির সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭।

এই তালিকায় তিনি টপকে গেছেন শ্রীলংকার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলেছে র‌্যাংকিংয়ে।

কেয়ার্নসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন এক ওভার মেডেন। ওয়ানডেতে এবারই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার।

মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি—অস্ট্রেলিয়ার এই পাঁচ ব্যাটারের উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

২০২৩ সালের নভেম্বরে মহারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। তখনই পেয়েছিলেন ক্যারিয়ারসেরা ৭৪১ রেটিং পয়েন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ওয়ানডে র‍্যাংকিংয়ে ফের শীর্ষে মহারাজ

আপডেট টাইম : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫