ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এমবাপ্পের গোলে রিয়ালের শুভসূচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৭৫ বার

রিয়াল মাদ্রিদের লা লিগা অভিযান শুরু হলো জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের স্পট কিক থেকে, দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

পুরো ম্যাচে রিয়াল ছিল একচেটিয়া প্রভাব বিস্তারকারী দল। ৭০ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় তারা, যার ৫টি ছিল লক্ষ্যে। ওসাসুনা চেষ্টা করেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। প্রতিপক্ষ মূলত রক্ষণাত্মক কৌশলে খেললেও রিয়াল একাধিক সুযোগ তৈরি করে।

গোলরক্ষক এররেরা কয়েকবার দলকে রক্ষা করলেও ৫১তম মিনিটে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন হুয়ান ক্রুস। সুযোগটি কাজে লাগিয়ে লিড এনে দেন এমবাপ্পে। এরপর আর্দা গিলের ও বুদেমিরের দুটি সুযোগ মিস হলে ব্যবধান বাড়েনি বা সমতায় ফেরাও হয়নি।

শেষ সময়ে ওসাসুনার আবেল ব্রেতোনেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। যোগ করা সময়ে কোনো বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এমবাপ্পের গোলে রিয়ালের শুভসূচনা

আপডেট টাইম : ১২:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫