ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আর্জেন্টিনার দলে চমক ব্রাজিলিয়ান ক্লাবের লোপেজ, আরো আছেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১১৬ বার
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের ম্যাচগুলোর জন্য দলে নতুন চমক এনেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াইয়ের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলে রয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় নতুন মুখ হোসে মানুয়েল লোপেজ।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকার লোপেজ এই মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। লাৎসিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

গত জুনের বাছাইপর্বের স্কোয়াড থেকে কয়েকটি পরিবর্তন করেছেন কোচ স্কালোনি। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো।

তাদের পরিবর্তে ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা কারবোনি সম্প্রতি জেনোয়ার হয়ে করেছেন দারুণ এক গোল।ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে এবার দলের বাইরে। চোট কাটিয়ে উঠতে না পারায় জায়গা হয়নি পাওলো দিবালার।

তবে ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রাখা হয়েছে দলে।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আর্জেন্টিনার দলে চমক ব্রাজিলিয়ান ক্লাবের লোপেজ, আরো আছেন যারা

আপডেট টাইম : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫