ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮২ বার

এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন জাকের আলি অনিক। সেখানে জানান এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ।

জাকের বলছিলেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

এদিকে, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। তাছাড়া সবশেষ দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম কিছুদিন আগে বলেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ বিশ্বাসী।

গেল মাসের ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ

আপডেট টাইম : ০২:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫