ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

নেইমারের সান্তোসকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল কুতিনহোর ভাস্কো, কোচ বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১১০ বার
ব্রাজিলিয়ান সেরি আ-তে রোববার রাতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ফিলিপে কুতিনহোর দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দা গামা নেইমারের সান্তোসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

সান্তোসের হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করার পর নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে চোখের জল আটকাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

মাঠেই ক্লাবের একজন কর্মকর্তার কাঁধে ভর করে কান্নায় ভেঙে পড়েন তিনি।লুকাস পিতনের গোলে শুরুতেই এগিয়ে যায় ভাস্কো। এরপর দ্বিতীয়ার্ধে একে একে ডেভিড , রায়ান ও চে গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো আরো দুই গোল করে উৎসবের পরিপূর্ণতা দেন।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। তারা এখন সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ১৫তম স্থানে।

হারের পর ভীষণ হতাশ নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ।

সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া… কিন্তু তারা যদি গালি দেয় বা সমালোচনা করে, সেটাও তাদের অধিকার।’তিনি আরো যোগ করেন, ‘এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। দুর্ভাগ্যবশত হলো। কান্নাটা ছিল রাগ থেকে, সব কিছুর কারণে।

আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা ছিল একেবারেই বাজে—এটাই বাস্তবতা।’এই বিপর্যয়ের পরপরই সান্তোস বরখাস্ত করেছে প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নেইমারের সান্তোসকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল কুতিনহোর ভাস্কো, কোচ বরখাস্ত

আপডেট টাইম : ১০:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫