ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বাইসাইকেল কিকে বিশ্বকাপের স্মৃতি ফেরালেন ব্রাজিলের রিচার্লিসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৯২ বার

২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলের রিচার্লিসন। পরে টুর্নামেন্টের সেরা গোলের খেতাব জেতে তার সেই স্ট্রাইক। এবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জার্সিতে অবিশ্বাস্য সেই গোলের স্মৃতি ফিরিয়েছেন ব্রাজিলের এই নাম্বার নাইন।

গতকাল শনিবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে গেল মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। ঘরের মাঠে এদিন বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে দলটি। ম্যাচে টটেনহ্যামের পক্ষে দুই গোল করেছেন রিচার্লিসন, এক গোল এসেছে গত মৌসুমে টটেনহ্যামের টপ স্কোরার ব্রেনান জনসনের পায়ে।

ম্যাচে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি দিয়ে সবাইকে চমকে দিয়েছে রিচার্লিসন। ম্যাচের ৬০ মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ কারিকুরিতে বল দখলে রেখে তার উদ্দেশে বল বাড়ান ঘানার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস। সে বল শূন্যে থাকা অবস্থায় হাওয়ায় নিজের শরীর ভাসিয়ে দিয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান রিচার্লিসন।

২০২২ সালে টটেনহ্যামে যোগ দিলেও একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি এই ব্রাজিলিয়ান। গত মৌসুমে ইংলিশ স্ট্রাইকার ডমিনিক সোলানকি নিয়মিত নাম্বার নাইন পজিশনে খেললে সুযোগ আরও সীমিত হয়ে আসে রিচার্লিসনের। তবে নতুন কোচ থমাস ফ্রাঙ্ক তাকে নতুন লাইফলাইন দিয়েছেন।

কয়েকদিন আগে ইউয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবার প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচেই পেয়ে গেলেন জোড়া গোল।

আগামী শনিবার (২৩ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টটেনহ্যাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বাইসাইকেল কিকে বিশ্বকাপের স্মৃতি ফেরালেন ব্রাজিলের রিচার্লিসন

আপডেট টাইম : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫