ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

তিহাসের এই দিনে ‘শূন্যে’ থেমে গিয়েছিল ব্র্যাডম্যানের ব্যাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৯২ বার

তার ব্যাটের ধারটা এতই ছিল, যে তা বশে আনতে ‘অবৈধ’ ‘বডিলাইন’ কৌশল পর্যন্ত অবলম্বন করতে হয়েছিল প্রতিপক্ষকে। তাতেও কাজ হয়নি, সে সিরিজের সেরা তিন ব্যাটারের একজন ছিলেন ডন ব্র্যাডম্যান। কিন্তু সেই তার ক্যারিয়ারটাই কি না শেষ হলো একটা ‘শূন্যে’! সেটাও আবার যেনতেন শূন্য নয়, বিখ্যাত এক শূন্য।

সে কারণেই তা ক্রিকেট দুনিয়াকে স্তম্ভিত করেছিল। ১৯৪৮ সালের ১৪ আগস্ট, অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন ব্র্যাডম্যান। সমর্থকরা অপেক্ষা করছিলেন এক স্মরণীয় ইনিংসের, কারণ মাত্র ৪ রান করলেই তার টেস্ট ব্যাটিং গড় ১০০-এর জাদুকরী সংখ্যায় পৌঁছে যেত।

ক্যারিয়ারে কতশত রান করেছেন তিনি। সিরিজের পর সিরিজ হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই তিনি কি-না ৪ রান করতে পারবেন না? তা কি হয়? ওভালের কানায় কানায় ভরা গ্যালারিও রুদ্ধশ্বাসে সে চার রানের অপেক্ষাই করছিল।

ব্যাট হাতে যখন নামলেন, তখন গ্যালারিতে করতালির ঝড় উঠল। তবে সব ক্লাইম্যাক্স শেষ দুই বলের মধ্যেই। ইংল্যান্ডের লেগ-স্পিনার এরিক হলিসের একটা ডেলিভারি খেলেন তিনি, পরের বলেই ফ্লাইট মিস করে বোল্ড! স্কোরবোর্ডে তার নামের পাশে বসে গেল একটা শূন্য— ‘ডাক’। পুরো ওভাল স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায় তাতে, ক্রিকেট বিশ্বও বৈকি!

অস্ট্রেলিয়া সেই ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ের সুযোগ পাননি ‘দ্য ডন’। তার ক্যারিয়ার শেষ হয় ৯৯.৯৪ গড়ে—যা এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে অদ্বিতীয়।

৫২টি টেস্টে ব্র্যাডম্যান করেন ৬,৯৯৬ রান, যার মধ্যে আছে ২৯টি সেঞ্চুরি, ১৩টি হাফ-সেঞ্চুরি এবং রেকর্ড ১২টি ডাবল সেঞ্চুরি। সাত হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৪ রান দূরে থেকেও সেটি ছোঁয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

তিহাসের এই দিনে ‘শূন্যে’ থেমে গিয়েছিল ব্র্যাডম্যানের ব্যাট

আপডেট টাইম : ০৭:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫