ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী নিজের পুরোনো আঙিনায় ‘বস’ হয়ে ফিরলেন আব্দুল বারী মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব : আইনমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড কে?-জানালেন চিফ প্রসিকিউটর মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী সরকারের ১৮০ দিনের পরিকল্পনা দ্রুত উপস্থাপন করা হবে : জাহেদ উর রহমান দায়িত্বে ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী ১০ উপদেষ্টা

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ ফাইনালে দ. আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ রাখল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৬৩ বার

জিম্বাবুয়েতে স্বাগতিকদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। পুরো সিরিজে জিম্বাবুয়ে পাত্তাই পায়নি। ফাইনালে আজ লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।

হারারেতে আজ বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ৬৫ রান তুলতে টাইগার যুবারা হারায় রিফাত বেগ (১৬), জাওয়াদ আবরার (২১) ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (৭)। ততক্ষণে ১৮ ওভার পার হয়ে গেছে। তবে চতুর্থ ইনিংসে দুর্দান্ত এক জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন।

১৩৩ বলে ১১৭ রান যোগ করেন কালাম ও রিজান। দলীয় ১৮২ রানে কালাম আউট হলে ভাঙে এই জুটি। ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৬৫ রান আসে তার ব্যাট থেকে। তবে রিজান ছিলেন অবিচল। উইকেটে টিকে থাকার পাশাপাশি রানের চাকাও সচল রাখেন এই ব্যাটার, সঙ্গ দেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ।

পঞ্চম উইকেটে মাত্র ৪৩ বলে ৬৩ রান যোগ করেন রিজান ও আব্দুল্লাহ। ৪৮তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরির দেড়গোড়া থেকে ফেরেন রিজান। দলীয় ২৪৫ রানে ৯৬ বলে ব্যক্তিগত ৯৫ রান করে আউট হন তিনি। ১০টি চারের সাহায্যে তিনি সাজান নিজের ইনিংস। আব্দুল্লাহ ২৯ বলে ৫টি চারে ৩৮ রানে অপরাজিত ছিলেন। আর টুর্নামেন্টে হার্ডহিটার হিসেবে নিজেকে প্রমাণ দেওয়া সামিউন বশির ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ ফাইনালে দ. আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ রাখল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫