ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১২৪ বার

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান।

যুব এশিয়া কাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। বাংলাদেশ প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ২০১৯ সালে। সেবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তারা ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। অন্যদিকে যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। আফগানিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল নেপালের বিপক্ষে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে আরও একবার শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার হাতছানি। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা ভারতও গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ চারে তারা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

আপডেট টাইম : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪