ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১২২ বার

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে, ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে, এমনকিছু করার প্রচেষ্টা থাকবে আমাদের।’

আজ শনিবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ১ লক্ষ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।

তিনি বলেন, ‘শুধু বাঙ্গালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।’

সম্মেলনে আলোচকরা বলেন, গত ১৫ বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। প্রবৃদ্ধির গল্পকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরামর্শ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

আপডেট টাইম : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪