ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দাপুটে জয়ে সিরিজ ঘরে তুলল টাইগাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৬৩ বার

ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম টি-টোয়েন্টির মতো এদিনও ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকেই ভোগালেন টাইগার বোলাররা। বাংলাদেশের বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করলেন উইন্ডিজের ভয়ঙ্কর সব ব্যাটার।

এরই ফলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

আজ বুধবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচ শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি। বাজে ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস মাত্র ৩ রান করে আকিল হোসেনের বলে আউট হন। তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ২ রানে রোস্টন চেজের বলে বোল্ড হন। আর আগের ম্যাচে ভালো করা সৌম্য সরকার ১১ রানে রান আউট হন।

এরপর হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে মিরাজ ২৫ বলে ২৬ ও জাকের ২০ বলে ২১ রান করে বিদায় নেন। তবে শেষ দিকে শামীম হোসেনের ঝড়ো ইনিংসে দলীয় সংগ্রহ কিছুটা উন্নতি হয় বাংলাদেশের। এই ব্যাটার ১৭ বলে ২টি চার ও সমান ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ২টি উইকেট পান গুড়াকেশ মোটি।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসনিক আহমেদের তোপে পড়ে উইন্ডিজ। এই বোলার ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে তার শিকার বানান। এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩২ রান করা চেজ রিশাদ হোসেনের বলে আউট হন। আর শেষের ব্যাটার আকিল হোসেন ৩১ করে তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন। মাঝে দুর্দান্ত বল করা তানজিম হাসান সাকিব রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফকে আউট করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে ৩.৩ ওভারে মাত্র ১৬ রানে ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন মেহেদী হাসান, সাকিব ও রিশাদ।

ম্যাচ সেরা হয়েছেন শামীম হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

দাপুটে জয়ে সিরিজ ঘরে তুলল টাইগাররা

আপডেট টাইম : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪