ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

১০ লাখ ছাড়িয়ে মোস্তাফিজের ভক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬
  • ৪৪৯ বার

সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা কিংবা মুশফিকুর রহিমদের তুলনায় মোটেও তুলনাযোগ্য নয়। সাকিব আল হাসানের তো ফেসবুকে ভক্ত সংখ্যা ১ কোটির কাছাকাছি। মুশফিক, মাশরাফির ভক্ত সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে। সে তুলনায়, মাত্র ১০ লাখ!

তবে সময়ের হিসেব করলে, এই ১০ লাখ যেন সাকিব-মাশরাফি কিংবা মুশফিকদের দশগুণ! আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন এক বছরের সামান্য বেশি সময় হয়েছে। ফেসবুকে অফিসিয়াল ফ্যানপেইজ খুলেছেন তারও অনেক পরে। ফেসবুক অবশ্য মোস্তাফিজুর রহমানের এই পেইজকে অনেক আগেই ভ্যারিফাই, অথ্যাৎ অফিসিয়াল করে দিয়েছে।

ক্যারিয়ার শুরু করার পর অনলাইন-অফলাইন, সব মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সারা বিশ্বেই এখন তার কোটি কোটি ভক্ত। তবে অনলাইনে হিসেবটা করা হয় মূলতঃ ফেসবুকে ভক্ত সংখ্যা বিবেচনা করেই। মোস্তাফিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সেই সংখ্যাটা এবার ১০ লাখ ছাড়িয়েছে।

১০ লাখ ভক্তকে আবার অভিনন্দন এবং ধন্যবাদও জানিয়েছেন মোস্তাফিজ। প্রতিদিনই অবশ্য হু হু করে বাড়ছে তার ভক্ত সংখ্যা । ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই যে তিনি সাকিব-মুশফিকদের ছাড়িয়ে যাবেন, তাতে কোন সন্দেহ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

১০ লাখ ছাড়িয়ে মোস্তাফিজের ভক্ত

আপডেট টাইম : ১২:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬