ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রমজান উপলক্ষে ছাত্রদের মাঝে কোরআনের ১ হাজার কপি বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১৭৯ বার

মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআনের ১ হাজার কপি বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফের কপিগুলো বিতরণ করা হয়। ঊষার আলো ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে কোরআনের কপিগুলো বিতরণ করা হয়।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদ ভূইয়া জানান, রমজানে কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এই মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়াও উত্তম কাজ। তাই আমরা সাধারণ মানুষের মাঝে কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। এ কোরআন বিতরণের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।

চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, পুলেরঘাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল কাইয়ুম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম, পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রমজান উপলক্ষে ছাত্রদের মাঝে কোরআনের ১ হাজার কপি বিতরণ

আপডেট টাইম : ০১:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩