ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

যশের জন্মদিনে ভালোবাসার বার্তা নুসরাতের, ফাঁস করলেন সিক্রেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের জনপ্রিয় নায়ক যশ গুপ্তের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ‘প্রেমিককে’ ভালোবাসার বার্তা দিয়েছেন নায়িকা নুসরাত। তারা পরস্পরকে কী বলে সম্বোধন করে সেই সিক্রেটও ফাঁস হলো নুসরাতের ইনস্টাগ্রাম পোস্টে।

যশের জন্মদিনে দুজনের ঘনিষ্ট একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। পাহাড়ের কোলে যশকে জাপটে ধরে আছেন নায়িকা। দুজনের মুক্তো ঝরা হাসি ফ্রেমবন্দি হয়েছে। দুজনের ব্যক্তিগত রসায়ন যে খুবই জমে উঠেছে এই ছবিটি তারই প্রমাণ।

ছবিটির সঙ্গে নুসরাতের বার্তা—’শুভ জন্মদিন hon (honey) যশ দাশগুপ্ত, আনন্দে ভরে উঠুক জীবন। অনেক ভালোবাসা’।

নুসরাতের এই বার্তার জবাবে যশ লেখেন, ‘ধন্যবাদ hon (honey)’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন যশ।

এই পোস্টে স্বভাবতই স্পষ্ট ভালোবেসে একে অপরকে ‘hon’ বলে সম্বোধন করেন তারা। যদিও অনেকেই ‘hon’ শব্দের অর্থ বুঝতে পারেননি, কেউ কেউ আবার সেই নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, ‘হন না বোন?’ আবার একজন লিখেছেন, ‘আচ্ছা হন মানে হনু নয় তো?’ এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ওরা দুজনে কি হনহনিয়ে হাঁটে?’

প্রসঙ্গত, যশ-নুসরতের সম্পর্ক আজও স্পষ্ট নয়। গত বছর আগস্টে নুসরাতের সন্তান হয়। এই সন্তানের পিতার নাম যশ লেখা। নুসরাতের সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করে নুসরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

এরপর থেকে যশের তত্ত্বাবধানে নুসরাতের সন্তান পৃথিবীর আলো দেখে। তার পরিচয়েই বড় হচ্ছে নুসরাতের ছেলে। প্রকাশ্যে বহুবার যশকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন নুসরাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

যশের জন্মদিনে ভালোবাসার বার্তা নুসরাতের, ফাঁস করলেন সিক্রেট

আপডেট টাইম : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২