ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিয়ের গুঞ্জন ও সিঁথির সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তিনি দুর্গাপূজার পুরো সময়টা ছিলেন কলকাতায়। এ উৎসব আনন্দের মধ্যে আবারও গুঞ্জন তাকে নিয়ে। এর কারণ অবশ্য তিনি নিজেই। অপু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি দিন কয়েক আগে তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার সিঁথিতে সিঁদুর দেখা যায়।

কলকাতায় পূজা উদযাপনের সময় সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন অপু। ঠিক সে সময় দেওয়া কিছু টিভি সাক্ষাৎকারেও তার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। এ কারণেই শুরু হয়েছে গুঞ্জন, ‘তবে কি ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!’

শুধু তাই নয়, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলায় ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’ শিরোনামে সংবাদও প্রকাশ করে ৬ অক্টোবর।

তবে এসব গুঞ্জন উড়িয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার রাতে অপু বিশ্বাস লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

বিয়ের গুঞ্জন ও সিঁথির সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২