ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মুনমুনের ‘রাগী’ সিনেমার পোস্টার নিয়ে সমালোচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘রাগী’ সিনেমার মাধ্যমে ৮ বছর পর ফিরেছেন ঢালিউড অভিনেত্রী মুনমুন। আসছে ১৪ অক্টোবরে মুক্তি পাবে মিজানুর রহমান পরিচালিত সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবার তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে নায়িকাকে। কিন্তু এরপর থেকেই পোস্টারটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

হনুমান’ সিনেমার নায়িকা ভারালক্ষী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছবি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে। এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে ‘গলাকাটা’ পোস্টার বলে অনেকে মন্তব্য করেছে।

এ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বিতর্ক থাকবেই। প্রত্যেকটি ছবিতে কিছু না কিছু বিতর্ক থাকেই। একটা ছবি শতভাগ কারো পছন্দের হবে না। সেদিকে কান দেওয়া যাবে না। আমি এই সিনেমার জন্য মোট ১১টি পোস্টার বানিয়েছি তার মধ্যে থেকে একটা নিয়ে বিতর্ক হচ্ছে। এটা কোনো ব্যপার না।’

এদিকে মুনমুন বলেছেন, ‘সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

মুনমুনের ‘রাগী’ সিনেমার পোস্টার নিয়ে সমালোচনা

আপডেট টাইম : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২