ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কন্যা সন্তানের মা হচ্ছেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি মা হওয়ার খবরে সরগরম ঢালিউড। পরীমণি, বুবলীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। এবার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা।

মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন। সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি আমার মেয়ে হবে। নাম ঠিক করেছি ফারিশতা।’

মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার।

চলমান সময় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় ব্যবসায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

কন্যা সন্তানের মা হচ্ছেন মাহি

আপডেট টাইম : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২