ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সালমানের সিনেমায় রাম চরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। এতে দেখা যাবে অভিনেতা রাম চরণকে।

তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতা ও তার বাবা চিরঞ্জীবীর সঙ্গে সালমানের বেশ সুসম্পর্ক। শুধু তাই নয়, রাম চরণের বাবার ‘গডফাদার’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন ‘দাবাং’ অভিনেতা। এজন্য কোনো পারিশ্রমিকও নেননি তিনি। তাই সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তার সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন রাম চরণ।

‘জাঞ্জির’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রাম চরণ। কিন্তু বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি এটি। তবে ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর হিন্দি সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

অন্যদিকে, ‘ভাইজান’ থেকে পরিবর্তন করে বর্তমানে সালমানের সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমায় আরো আছেন পূজা হেগড়ে, ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

সালমানের সিনেমায় রাম চরণ

আপডেট টাইম : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২