ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এ মিজানের কথায় আদর-মাহির রোমান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটির ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর। বর্তমানে পুরোদমে চলছে প্রচারণা। তারই অংশ হিসেবে সিনেমার টাইটেল গানের পর এবার ‘এত আলো’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন বেলাল খান। কণ্ঠও তার। গানটি ২ অক্টোবর সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানের দৃশ্যায়নে উঠে এসেছে মাহিয়া মাহি ও আদর আজাদের রোমান্স। গানের দৃশ্যায়ণ হয় কক্সবাজারে।

গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, গানটি একটু আলাদাভাবে করতে চেয়েছি। একটি বাণিজ্যিক ধারার সিনেমাতে যে ধরনের গান থাকে আমি সে ধরন থেকে বের হতে চেয়েছি। কতটা পেরেছি, সেটি নির্ধারণ করবেন শ্রোতারা।  গানের কথা লেখা থেকে সংগীতায়োজন, সুর করা থেকে গাওয়া- সব কিছুতেই আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি, ভালো লাগবে।

এর আগে ২২ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে সিনেমাটির টাইটেল গান। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

এ মিজানের কথায় আদর-মাহির রোমান্স

আপডেট টাইম : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২