ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যে কারণে সন্তানের খবর প্রকাশ্যে আনলেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানও স্বীকার করে নিয়েছেন বুবলীর সন্তানের বাবা তিনি।

এসব প্রশ্নের জবাবে বলা যেতেই পারে, সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হন বুবলী। যার জেরে বেবিবাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেন।

শাকিব খানের বাড়িতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গমন ও দুজন মিলে এক অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন পালন করার খবরেই ভয় বা শঙ্কা জাগে বুবলীর।

জন্মদিন পালনের পর বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছিলেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।‘

ভিন্ন ভিন্ন ছবিতে দেখা যায়, একই অনুষ্ঠানে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব ও অপু।  সঙ্গে রয়েছেন শাকিব-অপুর পরিবারের সদস্যরাও।

এরপর ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস লেখেন শাকিব নিজেও।

এসব বিষয় প্রকাশ্যে প্রকাশ্যে আসার পরই উদ্বেগ বাড়ে বুবলীর।

বিশেষ করে জয়কে উদ্দেশ্য শাকিবের দেওয়া স্ট্যাটাসের পর উদ্বেগটা চরম মাত্রায় পৌঁছায়।

স্ট্যাটাসে শাকিব লিখেছিলেন,‘তোমার (জয়) বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’

জয়কে নিয়ে শাকিব খানের এই স্ট্যাটাসের ঠিক ৩ ঘণ্টা পর বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে ২ বছর আগের ২টি ছবি প্রকাশ করেন। যেখানে তার বেবিবাম্প দেখা যায়।

ছবির ক্যাপশন বুবলি লেখেন, ‘মি উইথ মাই লাইফ’।  এরপরই শুরু হয় যত জল্পনা।

অনেকের মতে, শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে জন্মদিনে দেওয়া শাকিব খানের স্ট্যাটাসটা কোনোভাবেই মানতে পারছিলেন না বুবলী। মনের গভীরে লুকিয়ে থাকা গোপন অভিমান প্রকাশ করেছিলেন বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে। আশা করছিলেন, তার সন্তান নিয়েও এমন স্ট্যাটাস দিক বাবা শাকিব খান।

সূত্র জানায়, সন্তানকে নিয়ে স্ট্যাটাস দিতে শাকিবের ওপর চাপ বাড়ান বুবলী।

শাকিবও দুশ্চিন্তায় পড়েন, কথা না মানলে অপু বিশ্বাসের মতো সন্তানসহ টেলিভিশন লাইভে চলে আসবেন কিনা বুবলি!

ঢালি পাড়ায় এমন কথাও শোনা যায় যে, বিষয়টি নিয়ে কয়েক দফা মিটিং হয় শাকিব খানের গুলশানের বাসায়। মিটিংয়ে শাকিব খানের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। দুপক্ষের আলোচনা, সমঝোতার পর ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শবনম বুবলী ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।  শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।‘

বুবলির ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানও একই পোস্ট করেন।  সন্তানকে স্বীকৃতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

যে কারণে সন্তানের খবর প্রকাশ্যে আনলেন বুবলী

আপডেট টাইম : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২