ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান-বিচ্ছেদ নাটকীয়তার পর কড়া নিরাপত্তায় শাকিব-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা বুবলী রহস্যের সমাধান হলো। সন্তানকে প্রকাশ্যে এনেছেন এ নায়িকা। জানিয়েছেন, শাকিব খান তার সন্তানের বাবা। বুবলীর ১৯ মিনিট পর একই ভাষায় নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি স্বীকার করেছেন শাকিব খানও।
দিনভার নাটকীয়তার পর শাকিব-বুবলীকে নিয়ে নতুন তথ্য জানা গেল। শনিবার লাইট-ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এ জুটির। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমি বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করবেন তারা। রাজধানীর একটি অভিজাত হোটেলে হবে শুটিং।

একাধিক সূত্রের খবর, গানের বাকি অংশের শুটিং হবে ঢাকাতে। শুক্রবার বিকেল ৫টায় নিকেতনে বুবলীর এ গানের রিহার্সেল করার কথা ছিল। কিন্তু পরে ক্যানসেল করতে হয়েছে। শনিবার কড়া নিরাপত্তায় শুটিং হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, সাংবাদিকদের ভিড় এড়ানোর জন্যই বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ থেকেও বিধিনিষেধ রয়েছে। তাই মাত্র ১৫ জন লোক নিয়ে শুটিং শেষ করতে হবে।

শাকিব-বুবলী ছাড়াও বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।

এদিকে শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করেন বুবলী। জানান, ছেলের নাম শেহজাদ খান বীর। তার বাবা শাকিব খান। এর ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করে শেহজাদের বিষয়টি স্বীকার করেন শাকিব খানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সন্তান-বিচ্ছেদ নাটকীয়তার পর কড়া নিরাপত্তায় শাকিব-বুবলী

আপডেট টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২