ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সেরা ‘খাঁচার ভেতর অচিন পাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়ান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সাফল্য পেল ওটিটি প্ল্যাটফর্ম চরকির তিনটি কন্টেন্ট। এশিয়ার অন্যতম আলোচিত এই উৎসবের পুরস্কার ঘোষণা হয়েছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর)।

এতে ন্যাশনাল উইনার বিভাগে বাংলাদেশ থেকে জাতীয় বিজয়ী হয়েছে চরকির প্রযোজনা ও এর নির্মাতা। তিনটি ক্যাটাগরি হলো সেরা ফিচার ফিল্ম-(খাঁচার ভেতর অচিন পাখি), সেরা ড্রামা সিরিজ-(জাগো বাহে) এবং সেরা পরিচালক-(তাওকীর শাইক, শাটিকাপ)।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশের জন্য এটা বড় সাফল্য। এতদিন ধরে বাংলাদেশে থেকে এ পুরস্কারের দ্বার উন্মুক্ত ছিল না। চরকির হাত ধরেই প্রথমবারের মতো এলো।’

‘আয়োজনে বাংলাদেশের নাম যুক্ত হলো। বাংলাদেশ যে আন্তর্জাতিকমানের কনটেন্ট বানাতে পারে সেটা চরকি প্রমাণ করে দিয়েছে।’

বেস্ট ফিচার ফিল্ম হিসেবে বিজয়ী হয়েছে রায়হান রাফি পরিচালিত খাঁচার ভেতর অচিন পাখি । সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত এই ওয়েবফিল্ম রিলিজের পর ব্যাপক জনপ্রিয়তা এবং প্রশংসা লাভ করে। এই ক্যাটাগরিতে ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ইন্ডিয়াসহ আরও বেশ কিছু দেশের সিনেমা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে।

অন্যদিকে,বেস্ট ড্রামা সিরিজ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে চরকির অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’। সালেহ সোবহান অনীম, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি এই সিরিজটি।

এই ক্যাটাগরিতে কোরিয়া থেকে নেটফ্লিক্স, ভারত থেকে প্রাইম ভিডিও, ইন্দোনেশিয়া থেকে ডিজনি প্লাস হটস্টার, মায়ানমার থেকে ক্যানাল প্লাস সহ আরও অন্যান্য দেশের প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট জাতীয় বিজয়ীদের তালিকায় রয়েছে।

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে প্রত্যেক বছরের ডিসেম্বরে প্রদান করা হয় সিঙ্গাপুরে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের চলচ্চিত্র এবং টেলিভিশন ইন্ড্রাস্টির শ্রেষ্ঠ কাজগুলোকে সম্মাননা দেয়। বাংলাদেশ সময় শুক্রবার সকাল দশটায় তাদের ফেসবুক পেজ থেকে লাইভের মধ্যে দিয়ে তারা এ বছরের বিভিন্ন ক্যাটাগরিতে ন্যাশনাল উইনার ঘোষণা করে। প্রত্যেক ক্যাটাগরির ন্যাশনাল উইনারদের মধ্যে থেকে ডিসেম্বরের মূল আয়োজনে একজন চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সেরা ‘খাঁচার ভেতর অচিন পাখি

আপডেট টাইম : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২