ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পাইডার ম্যান যা যা করে, বেশির ভাগই আমি নিজে করতে পারি: টাইগার শ্রফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ হলিউডে স্পাইডার ম্যানের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। এ চরিত্রে তাকে নেওয়া হলে নির্মাতাদের কী সুবিধা হবে, তা তিনি নিজেই জানালেন।

তিনি বলেন, আমি স্পাইডার ম্যানের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। আমার কাজের নমুনা পাঠিয়েছিলাম নির্মাতাদের। ওদের সেগুলো ভালোও লেগেছিল। আমি ওদের জানিয়েছিলাম, আমাকে এই চরিত্রে কাজের সুযোগ দিলে ওদের টাকা বেঁচে যাবে। কারণ স্পাইডার ম্যান যা যা করে, আমি তার বেশির ভাগই নিজে করতে পারি। আমি এই সুযোগটা প্রায় পেয়েই গিয়েছিলাম।

টাইগার জানান, হলিউডের অনেকের সঙ্গে তার আলাপ রয়েছে। অ্যাকশন দৃশ্যে তার পারদর্শিতার প্রশংসা করেছেন অনেকেই। জ্যাকি চ্যানের পর হলিউডে উচ্চ পর্যায়ের অ্যাকশন হিরোর অভাব রয়েছে বলেও মনে করেন টাইগার।

একটি সাক্ষাৎকারে এসব জানিয়েছেন টাইগার।

‘হিরোপান্তি ২’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল টাইগারকে। এর পর তাকে দেখা যাবে ‘গণপথ’ ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্পাইডার ম্যান যা যা করে, বেশির ভাগই আমি নিজে করতে পারি: টাইগার শ্রফ

আপডেট টাইম : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২