ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক শাকিব খান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে থাকতে হচ্ছে বেড রেস্টে। নায়কের ঘনিষ্ঠ এক সূত্র তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।

এর আগে, গত মঙ্গলবার শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল। এদিন শাকিব-অপুসহ পরিবারের সবাই মিলে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেন। একইদিন নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন চিত্রনায়িকা বুবলি। সেই সাথে মিডিয়া পড়ায় গুঞ্জন উঠেছে বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম ও বিয়ে নিয়ে! তবে সন্তানের পিতা কে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বুবলি।

এদিকে, দীর্ঘ ১১ মাস পর ১ অক্টোবর থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শাকিব খানের শুটিংয়ে ফেরার কথা ছিল। তবে শাকিবের অসুস্থতার খবরে শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চতা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের শুটিং করেন শাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান

আপডেট টাইম : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২