ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে শাকিব-অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আমেরিকায় স্থায়ী আবাসনের লক্ষ্যে নয় মাস কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন শাকিব খান।

সম্প্রতি  ঢাকাই ছবির সুপারস্টার জানান, অক্টোবরেই শুটিংয়ে ফিরছেন। তপু খান পারিচালিত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমাটি অসমাপ্ত রেখেই আমেরিকা পাড়ি জমিয়েছিলেন। যে সিনেমার নায়িকা শবনম বুবলী।

সে অর্থে বুবলীকে নিয়ে শুটিংয়ে ফেরার পরিকল্পনায় ব্যস্ত শাকিব। আর এরই মধ্যে হয়ে গেল একমাত্র ছেলে আব্রাম খান জয়ের শুভ জন্মদিন। মঙ্গলবার ঘরোয়া আয়োজনে পালিত আব্রামের জন্মদিন।

আর ছেলের জন্মদিনে একঘরে একসঙ্গে হলেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এদিন রাত ১২টার দিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে আব্রামের জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি দেন।

যেখানে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়া শাকিবের মা-বাবা, বোনকেও দেখা গেছে ।

ছবিগুলো আপলোড করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মঙ্গলবার সাত বছরে পা রাখল জয়।  ২০১৬ সালের আজকের দিনে কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই স্টার কিড।

এই আদুরে স্টার কিড কিছুটা দুর্ভাগাও বলা চলে। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পাননি। মায়ের কাছেই বড় হচ্ছেন। বাবাকে পান উৎসব-পার্বনে। তখন মা থাকেন না। কারণ শাকিব-অপুর ছাড়াছাড়ি হয়ে গেছে।

কিন্তু এবারের জন্মদিনটা অনন্য জয়ের কাছে। কারণ একই ছাদের তলায় একই অনুষ্ঠানে বাবা-মায়ের আদর পেয়েছে জয়।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে শাকিব-অপু

আপডেট টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২