ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলিউড অভিনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলিউড অভিনেতা রায়ান গ্র্যানথামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রায়ান, মিলবে না কোনো প্যারোল। ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিমকোর্টের বিচারপতি ক্যাথনিল কের গত ২১ সেপ্টেম্বর এ সাজার রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০২০ সালে নিজের বাড়িতেই ৬৪ বছর বয়সি মা বারবারা ওয়েটেকে হত্যা করেছিলেন ২৪ বছর বয়সী রায়ান গ্র্যানথাম। খুনের কথা ‘রিভারডেল’ খ্যাত অভিনেতা রায়ান শিকার করেন আদালতে।

এরপর, ২০২০ সাল থেকে পুলিশ হেফাজতে রয়েছেন অভিনেতা। শুরুতে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ ছিল ‘এ উম্পি কিড’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে, যদিও বিচারপতি তাকে দ্বিতীয় ডিগ্রির মার্ডারে দোষী সাব্যস্ত করেছেন। গ্রেফতারের পর থেকেই রায়ানের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে।

আন্তজার্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরো জানা গেছে, মাকে গুলি করে হত্যার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও হত্যার পরিকল্পনা ছিল তার, এমনকি গণহত্যার ছক কষেছিল সে। গত মার্চ মাসে ভ্যাঙ্কুভার আদালতে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করে ২৪ বছরের এই অভিনেতা।

উল্লেখ্য, ‘রিভারডেল’ সিনেমায় জেফরি অগাস্টিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রায়ান, পরবর্তীতে ‘ডায়রি অফ এ উম্পি কিড’-এ রোডনি জেমসের ভূমিকায় দর্শক দেখেছেন তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলিউড অভিনেতা

আপডেট টাইম : ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২