ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিয়ে করতে যাচ্ছেন সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আর অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদ হয় ২০২১ সালে। ওই বছরের ২ অক্টোবর বিকেলে এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দেন তারা। এবার শোনা যাচ্ছে আবারও বিয়ে করবে সামান্থা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। তার পরামর্শ মেনেই সব কাজ করেন। এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে আবারো বিয়ের পরামর্শ দিয়েছেন। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে সম্প্রতি শোনা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন তিনি। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন এই অভিনেত্রী।

সামাস্থার সাবেক স্বামী দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। আর ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন দুজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফের বিয়ে করতে যাচ্ছেন সামান্থা

আপডেট টাইম : ০৮:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২