ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনের পরেই মারা গেলেন অভিনেত্রী নিশি সিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ মুম্বাইয়ের টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী নিশি সিং মারা গেছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিশির স্বামী লেখক-অভিনেতা সঞ্জয় ভাদিল স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।

শনিবার আচমকাই অস্বস্তি বোধ করছিলেন নিশি। তড়িঘড়ি হাসপাতালে ভৰ্তি করা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। ৫০তম জন্মদিনের দু’দিনের মাথায় চলে গেলেন অভিনেত্রী। তার প্রয়াণের খবরে শোকের ছায়া মুম্বাইয়ের টেলি জগতে।

নিশির স্বামী সঞ্জয় ভাদিল জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় স্ট্রোক হয় নিশির। তারপর একটু একটু করে সুস্থ হচ্ছিলেন তিনি। কিন্তু মে মাসে ফের হৃদরোগে আক্রান্ত হন।

সংবাদমাধ্যমকে সঞ্জয় বলেন, ‘শেষ কয়েক সপ্তাহে গলায় সংক্রমণের জন্য ভালো করে খাওয়া-দাওয়া করতে পারছিল না ও (নিশি)। সলিড খাবারের পরিবর্তে তরল খাবার দেওয়া হচ্ছিল ওকে।’

উল্লেখ্য, ‘কুবুল হ্যায়’, ‘ইশকবাজ’, ‘হিটলার দিদি’, ‘তেনালি রামা’র মতো ধারাবাহিকে কাজ করেছিলেন নিশি সিং। দর্শকমহলেও প্রশংসিত তার অভিনয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জন্মদিনের পরেই মারা গেলেন অভিনেত্রী নিশি সিং

আপডেট টাইম : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২