ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে মুনমুনের সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা মুনমুন একসময় চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটিয়েছেন। একের পর এক তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকে হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান। যাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান করে তার সময় কাটে। তার সর্বশেষ অভিনীত ‘কুমারী মা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। তবে আবারও চলচ্চিত্রে ফিরে এসেছেন। তার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এবার পর্দায় ফিরছেন ভিন্নরূপে। খলনায়িকা হয়ে আসছেন। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় তিনি এ চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি আগামী মাসে মুক্তি পাবে। মুনমুন বলেন, রাগী সিনেমায় আমার সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। সিনেমার গল্পটাই এখানে প্রধান। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, তেমনি কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। সিনেমাটির নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ, খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ। প্রযোজনা করেছেন জাকেরা খাতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে মুনমুনের সিনেমা

আপডেট টাইম : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২